কলকাতা: ক্যালেন্ডারের পাতা বলছে নভেম্বর চলছে। তবে সেই শীতের এখনও দেখা নেই। পর পর নিম্নচাপের ধাক্কায় সামলে কবে শীতের দেখা মিলবে সেই অপেক্ষায় বঙ্গবাসী। তবে এবার সুখবর শোনাল হাওয়া অফিস। কালীপুজোর পরেই বদলাবে আবহাওয়া। ভোরের হাওয়ায় শীতের হালকা আমেজ। কিন্তু বেলা বাড়লেই আবার ভ্যাপসা গরম। তবে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বাড়তে চলেছে। উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে পারদ পতনের ইঙ্গিত রয়েছে।
আলিপুর আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস, ভোরের দিকে শিরশিরানি ভাব ইঙ্গিত দিচ্ছে পারদ পতনের। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন ভাবে কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে, কালীপুজোর পরই আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি। দিনের তুলনায় রাত ও ভোরের দিকে আবহাওয়া কিছুটা মনোরম থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি বাড়তে পারে।
আরও পড়ুন
‘গ্রো উইথ বেঙ্গল’: অতীতের জমি আন্দোলনের শিক্ষা নিয়ে শিল্পায়নের নতুন দিশা শুভেন্দু অধিকারীর
সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হতে পারে।




