ওয়েব ডেস্ক : হাওয়া বদলেছে আমেরিকায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মেয়র নির্বাচনে বড়সড় রাজনৈতিক পালা বদল ঘটেছে। বিদায় মেয়র কারেন বাসকে পরাজিত করে পরবর্তী মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, নিত্যা রমন ভোট পেয়েছেন ৫২.৭০ শতাংশ। নিত্যা রমন প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। এছাড়াও তিনি একজন নগর পরিকল্পনাবিদ ও লস অ্যাঞ্জেলেসের সিটি কাউন্সিলের সদস্য। ২০০৫ সালের পর এই প্রথম কোনও ক্ষমতাসীন মেয়র পুনঃনির্বাচনের পরাজিত হয়েছেন। জানা যায়, ভারতে জন্ম নিত্যা রমন ছয় বছর বয়স পর্যন্ত ভারতেই ছিলেন। এরপর বাবার কাজের সূত্রে আমেরিকায় পাড়ি।
নিত্যা রমন হার্ডওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল স্টাডি ও পলিটিকাল থিওরি নিয়ে স্নাতক পাস করেন। এছাড়াও এমআইটি থেকে আরবান প্ল্যানিং নিয়ে স্নাতকোত্তর। ২০২০ সালের লস এঞ্জেলেসের সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন তিনি। গৃহহীন মানুষের সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন কাজ করছেন নিত্যা রমন। ২০০৫ সালের পর এই প্রথম লস অ্যাঞ্জেলেসের কোন ক্ষমতাসীন মেয়র কোন নির্বাচনে পরাজিত হয়েছেন।
এক বছরের আয়ু কেন্দ্রের, পাঁচ মিনিটেই মোদির দেশদ্রোহিতার প্রমাণ দেবেন রাহুল
নিত্যা রমনের জয়কে আমেরিকার প্রগতিশীল রাজনীতির বড় সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। তাঁর নির্বাচনের মূল বিষয়গুলি ছিল সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন তৈরি, গৃহহীন মানুষের সমস্যার সমাধান, উন্নত গণপরিবহন, রাস্তা, ফুটপাত ও পথবাতির উন্নতি। NBC Los Angeles- এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, যে ডিসেম্বর ২০২৬-এর শপথ নিতে পারেন নিত্যা রমন। আর এই শপথ নেওয়ার পরই তাঁর সব থেকে বড় চ্যালেঞ্জ ২০২৮ সালে অলিম্পিকের আগেই শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নতি করা।
ভারতীয় বংশোদ্ভুত এক রাজনীতিকে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহরের মেয়র নির্বাচিত হওয়া প্রবাসী ভারতীয়দের কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে। নিত্যা রমন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার লস অ্যাঞ্জেলেস শাখার সমর্থন পেয়েছেন। তাঁর রাজনীতির মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানো। নিত্যা রমনের জয় শুধু একজন মেয়রের পরিবর্তন নয়, লস অ্যাঞ্জেলেসের রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তন এবং প্রগতিশীল রাজনীতির শক্তি বৃদ্ধিরও ইঙ্গিত দিচ্ছে।




