নয়াদিল্লি: অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কাকে অর্থ যোগাচ্ছে পাকিস্তানিরা। বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। শুধু তাই নয় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পর্যাপ্ত প্রমাণও রয়েছে বলে দাবি করেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, বিদেশি অর্থের উপর দাঁড়িয়ে ভারতে অরাজকতার সৃষ্টি করছে ককরোচরা। বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র বলেন, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। ককরোচদের অর্থ জোগাচ্ছ ভারতবিদ্বেষী সংস্থাগুলি। দেশের ভিতরে এবং বাইরে থাকা এধরনের সংস্থাগুলি বিদেশ থেকে অর্থ নিচ্ছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে CJP। প্রমাণ ছাড়া এমন মন্তব্য করার জন্য পাল্টা আক্রমণ করেছে দলটি।
সিজেপির নেতাদের বিরুদ্ধে বিদেশ থেকে টাকা নেওয়া ও পাক মদতের অভিযোগ তুলল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের দাবি, বিদেশ থেকে বেআইনি পথে টাকা এনে ভারতে অশান্তি তৈরির চেষ্টা করছেন সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন। মন্ত্রীর অভিযোগ, আমেরিকার কয়েকজনের থেকে টাকা পেয়েছেন দিপকে। আবার, পাকিস্তানি রাজনীতিকদের কাছ থেকে রাঙ্কা টাকা পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।তাঁর অভিযোগ, বিদেশি অনুদানদাতার কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছেন অভিজিৎ দিপকে । পাকিস্তানের রাজনীতিকরাও আশুতোষ রাঙ্কাকে আর্থিক মদত দিচ্ছেন। তাঁর দাবি, বিদেশি অর্থে পরিচালিত NGO, ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত ব্যক্তি এবং ভারতবিরোধী শক্তিগুলি একজোট হয়ে দেশের অভ্যন্তরে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর বিরুদ্ধে প্রচার চালাতে এই অর্থ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
আরও পড়ুন
ফর্ম ৬-এর সঙ্গে ডিক্লারেশন জমা দিতে হবে না, বড় সিদ্ধান্ত কমিশনের
বিজেপির মুখপাত্র তুহিন এ সিনহার অভিযোগ, গত এক মাসে সিজেপির কর্মসূচির লক্ষ্য ছিল উৎসবের মরসুমে রাজধানীতে বিশৃঙ্খলা তৈরি করা। পাল্টা কংগ্রেসের দাবি, তেমন যদি হয় প্রমাণ দেখাক সরকার। দলের মুখপাত্রদের কথায়, সরকারের বিরুদ্ধে কথা বললেই ওই এক কাহিনী খাঁড়া করতে চায় সরকার। অন্যদিকে বৃহস্পতিবার সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সূত্রের খবর, তদন্তে সহযোগীতা করছেন না সৌরভ ও আশুতোষ।




