HomeScroll‘ককরোচ’ হটাতে ‘লাল হিট’! দিল্লির রাজনীতিতে এন্ট্রি নতুন দলের?

‘ককরোচ’ হটাতে ‘লাল হিট’! দিল্লির রাজনীতিতে এন্ট্রি নতুন দলের?

আত্মপ্রকাশ করেই CJP-কে হুঁশিয়ারি ‘লাল হিট জনতা পার্টি’র

নয়াদিল্লি: ‘ককরোচ জনতা পার্টি’র পর এবার দিল্লিতে প্রকাশ্য সভা করে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘লাল হিট জনতা পার্টি’। রবিবারের সভায় দলের সভাপতি অয়ন ভাটনাগর সভায় বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আছেন, থাকবেন, কোথাও যাবেন না। এখন দেশের রাজনীতির আখড়ায় ‘আরশোলা’, ‘লাল হিট’-এর মতো ‘রসিকতা’ কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার।

এদিকে রাজধানীর নতুন এই দলের নাম নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। দলীয় সূত্রের খবর, আরশোলা মারার একটি কীটনাশকের নাম লাল হিট। ককরোচ জনতা পার্টিকে মোকাবিলা করতেই প্রতীকী অর্থে এই নাম বেছে নেওয়া হয়েছে। তবে নেতারা সভায় এ নিয়ে সরকারিভাবে কিছু বলেননি।

আরও পড়ুন:

রামলীলায় ঐক্যবদ্ধ INDIA, পাল্টা কর্মসূচি BJP-র! রাজধানীতে কী হল দিনভর?

দলের প্রধান ভাটনাগরের অভিযোগ, বিরোধীরা এসআইআরকে হাতিয়ার করে দেশে অরাজকতা তৈরি করতে চাইছে। তাদের আসল লক্ষ্য মোদিকে ক্ষমতা থেকে সরানো। তাঁর দাবি, সিজেপি কংগ্রেস ও আইসার সমর্থন পাচ্ছে। সভায় উপস্থিত কত্থক নৃত্যশিল্পী রিচা গুপ্তাও মোদির নেতৃত্বের প্রশংসা করেন।

গত ১৯ অক্টোবর দল গঠনের কথা ঘোষণা করেন বছর তিরিশের ভাটনাগর। তিনি জানিয়েছেন, তাঁরা নির্বাচনে লড়বেন না। তবে ভাটনাগর ও তাঁর সহযোগীদের সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments