HomeTop Newsপ্রথম দু’বছর নেতানিয়াহু, পরের দু’বছর আইজেনকোট! ইজরায়েলে জোটের নয়া অঙ্ক

প্রথম দু’বছর নেতানিয়াহু, পরের দু’বছর আইজেনকোট! ইজরায়েলে জোটের নয়া অঙ্ক

ইজরায়েলের নির্বাচনে কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ

ওয়েব ডেস্ক : ইজরায়েলের নির্বাচনে কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ। এই পরিস্থিতিতে সামনে এসেছে ২+২ ফর্মুলা। প্রস্তাব অনুযায়ী, প্রথম দু’বছর প্রধানমন্ত্রী থাকতে পারেন বেঞ্জামিন নেতানিয়াহু। পরের দু’বছর সেই দায়িত্ব নিতে পারেন বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকোট। যদিও বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে। দুই শিবিরের কেউই চূড়ান্ত সম্মতি জানায়নি।

ইজরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের ঝুলিতে রয়েছে ৪৮টি আসন। আরব পরিচালিত দুই রাজনৈতিক গোষ্ঠী জয়েন্ট লিস্ট ও রা’আম মিলিয়ে পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনের ক্ষেত্রে তারাই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ শক্তি।

ফের কলকাতায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

কিন্তু আরব দলগুলির সমর্থন নেওয়া নিয়ে বিরোধী শিবিরের মধ্যেই মতভেদ রয়েছে। আইজেনকোটের পক্ষে এই সমর্থন গ্রহণ রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। অন্যদিকে নেতানিয়াহুও আরব দলগুলির উপর নির্ভরশীল সরকার গঠনের বিরোধিতা করেছেন।

এই পরিস্থিতিতে দুই প্রতিদ্বন্দ্বী শিবিরের মধ্যে ক্ষমতা ভাগাভাগির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাতে আরব দলগুলিকে সরকার গঠনের সমীকরণের বাইরে রাখার সুযোগ তৈরি হতে পারে। তবে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতায় আইজেনকোট রাজি হবেন কি না, সেটাই বড় প্রশ্ন।

ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দ্রুত সরকার গঠনের জন্য সব পক্ষকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনা ব্যর্থ হলে ফের নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments