HomeBig Breaking'বাম আমলের রাজনৈতিক হিংসার হিসাব হবে'

‘বাম আমলের রাজনৈতিক হিংসার হিসাব হবে’

পুরনো অপরাধের ফাইল খোলার হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম আমলের বিতর্কিত অধ্যায়গুলি ফের সামনে আনার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, কেশপুর—বাম আমলে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার ঘটনাগুলির পুরনো মামলা নতুন করে খোলার কথা ঘোষণা করলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, কোনও অভিযুক্তকেই রেয়াত করা হবে না।

সিপিএমের প্রাক্তন নেতা তপন ঘোষকে নিশানা করে শুভেন্দু বলেন, “তপন কোথায়? আছে? না পালিয়েছে? এসপি ম্যাডাম, খুঁজে আনতে হবে আপনাকে। আমি ওকে জেলে দেখতে চাই।” পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে প্রকাশ্য মঞ্চ থেকেই এই নির্দেশ দেন তিনি। সুকুর আলির প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। ২০০১ সালের ছোট আঙারিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে শুভেন্দুর অভিযোগ, তৎকালীন বাম শাসনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন বহু মানুষ। ২০০৭ সালের নন্দীগ্রামের রক্তাক্ত সূর্যোদয় অভিযানের মামলাও নতুন করে খতিয়ে দেখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কেশপুরের রাজনৈতিক হিংসার ঘটনাও তদন্তের আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন।

সিপিএমের পাশাপাশি তৃণমূলকেও আক্রমণ করেছেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, “এখন যাহা তৃণমূল, তাহাই সিপিএম।” অর্থাৎ দুই শিবিরের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কোনও মৌলিক পার্থক্য নেই বলে দাবি তাঁর। তবে পুরনো মামলার পুনর্তদন্তে আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ করতে হবে। রাজনৈতিক হুঁশিয়ারি এবার কতটা বাস্তব তদন্তে পরিণত হয়, নজর থাকবে সেদিকেই।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments