HomeScrollঅর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় 'মুরাসু'-র আতঙ্ক

অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র আতঙ্ক

দুর্যোগের আশঙ্কা উপকূলবর্তী এলাকাগুলিতে, নয়া ঘূর্ণিঝড়ে বাড়ছে উদ্বেগ

ওয়েব ডেস্ক:  এক ঘূর্ণিঝড়ের দাপট কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের বিপদের ঘনঘটা! অর্ণবের পর এবার ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এই মুরাসু নামটি প্রস্তাব করেছে ভারত, যার অর্থ তামিল বাদ্যযন্ত্র। অর্ণবের তাণ্ডবে ইতিমধ্যেই বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকা। তার পরোক্ষ প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গেও। সেই পরিস্থিতির রেশ কাটার আগেই নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ঘিরে উদ্বেগ বাড়ছে।

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মুরাসুও অর্ণবের মতো অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেই এগোতে পারে। আগামী ২ মে, সোমবার উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়। ফলে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে।
বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদরা। অর্ণবের অভিঘাত সামলে ওঠার আগেই মুরাসুর সম্ভাব্য আগমন প্রশাসনের কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি সম্পর্কে পরবর্তী আবহাওয়া বুলেটিনের উপরই নির্ভর করবে চূড়ান্ত পরিস্থিতি।

আরও পড়ুন

ভোটের সাড়ে তিন মাস আগেই পাঞ্জাবে ৪০ প্রার্থীর নাম ঘোষণা আপের

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments