ওয়েব ডেস্ক: ইতিহাসের পাতায় ইন্দিরা গান্ধী এক দৃপ্ত রাষ্ট্রনেত্রী। কিন্তু শুধু রাজনীতির পরিচয় নয়, শনিবার সামনে এল এক ঠাকুমার স্নেহের স্মৃতি। ৪২ বছর আগে ৩১ অক্টোবরই আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাঁর প্রয়াণদিবসে শৈশবের ছবি ভাগ করে আবেগঘন স্মৃতিচারণ করলেন নাতি রাহুল গান্ধী ও নাতনি প্রিয়ঙ্কা গান্ধী। তাঁদের পোস্টে উঠে এল রাষ্ট্রনেত্রী ইন্দিরার বাইরের এক অন্য পরিচয়—স্নেহময়ী ঠাকুমা।
আরও পড়ুন:
দলীয় গণ্ডি পেরিয়ে গণতন্ত্রের লড়াই, মোদি সরকারকে নিশানা রাহুলের
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সমাজমাধ্যমে একটি শৈশবের ছবি পোস্ট করেন। সেখানে ঠাকুমার কোলে বসে রয়েছেন তিনি। সেই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন ছোটবেলার এক অমূল্য স্মৃতি। লিখেছেন, ঠাকুমার কোলে বসে, তাঁর দু’হাত ধরে, তাঁর কণ্ঠে মন্ত্র শুনতেন। সেই মন্ত্রই তাঁর সঙ্গে সঙ্গে উচ্চারণ করতেন ছোট্ট রাহুল।
যজুর্বেদের শান্তিমন্ত্রের পঙ্ক্তি তুলে ধরে রাহুল লিখেছেন, ‘দাদি, তুমি আমাকে কী সুন্দর উপহার দিয়েছিলে! এমন উপহারের কথা কখনও কল্পনাও করিনি।’ কথাগুলির মধ্যে যেন ধরা পড়েছে হারিয়ে যাওয়া শৈশবের এক টুকরো উষ্ণতা।
Sitting on your lap. Holding both your hands. Listening to your voice say these words. Repeating them after you.
asato mā sadgamaya
tamaso mā jyotirgamaya
mṛtyormā amṛtaṃ gamaya
OM Shanti, shanti, ShantiWhat a beautiful gift you gave me Dadi. What a gift.
I never imagined.
— Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2026
অন্যদিকে, প্রিয়াঙ্কাও ঠাকুমার সঙ্গে নিজের একটি পুরনো ছবি ভাগ করেছেন। ইন্দিরাকে স্মরণ করে তাঁর মন্তব্য, কী সুন্দর নারী ছিলেন তিনি! আকাশের মতো মুক্ত, সমুদ্রের মতো গভীর, পৃথিবীর মতো সহনশীল এবং আগুনের চেয়েও উজ্জ্বল।
What a beautiful woman she was!
Free as the sky, deep as the ocean, resilient as the earth, brighter than a burning fire ❤️ https://t.co/bwSIRViEax— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 31, 2026
এদিন দিল্লির শক্তিস্থলে ইন্দিরার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে-সহ একাধিক নেতা।




