HomeTop Newsনিশিকান্তের মানহানির মামলা, বিতর্কিত পোস্ট মুছতে রাজি মহুয়া মৈত্র

নিশিকান্তের মানহানির মামলা, বিতর্কিত পোস্ট মুছতে রাজি মহুয়া মৈত্র

নিশিকান্ত দুবেকে ‘ফেক ডিগ্রি’ বলে আক্রমণ করে সমাজমাধ্যমে করা পোস্ট মুছে ফেলবেন সাংসদ মহুয়া মৈত্র

ওয়েব ডেস্ক : নিশিকান্ত দুবেকে ‘ফেক ডিগ্রি’ বলে আক্রমণ করে সমাজমাধ্যমে করা পোস্ট মুছে ফেলবেন সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি সাংসদের মানহানির মামলায় মঙ্গলবার দিল্লি হাইকোর্টকে এই আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদের আইনজীবী। একই মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব সুভাষচন্দ্র গর্গকেও নিশিকান্তকে ‘ব্ল্যাকমেলার’ বলা পডকাস্টের অংশ মিউট বা আড়াল করার অনুরোধ জানাতে বলা হয়েছে। দু’পক্ষের বক্তব্য নথিভুক্ত করে মহুয়া ও গর্গকে সমন পাঠিয়েছে আদালত।

বিচারপতি তুষার রাও গেডেলার এজলাসে শুনানিতে নিশিকান্তের অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। মন্তব্য প্রত্যাহার, ভবিষ্যতে এ ধরনের বক্তব্যে নিষেধাজ্ঞা এবং দু’কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তিনি মামলা করেছেন।

মহুয়ার আইনজীবী জানান, ‘ফেক ডিগ্রি কিসম কে আদমি’ লেখা পোস্টটি মুছে ফেলা হবে। তবে রাজনৈতিক বিবাদের প্রেক্ষিতে নিশিকান্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার মহুয়ার রয়েছে বলেও দাবি করেন তিনি। গর্গের আইনজীবী জানান, বিতর্কিত পডকাস্টের অংশ আড়াল করতে উপস্থাপককে অনুরোধ করা হবে। ‘ব্ল্যাকমেলার’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে বিচারপতি বলেন, কাউকে এ ভাবে অভিহিত করা অবমাননাকর।

আদালত এখনও মন্তব্যগুলি মানহানিকর কি না, বা অভিযোগ ও পাল্টা বক্তব্যের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। মহুয়া ও গর্গকে নিজেদের জবাব জমা দিতে হবে। আপাতত বিতর্কিত পোস্ট সরানো এবং পডকাস্টের নির্দিষ্ট অংশ আড়াল করার আশ্বাসই শুনানির প্রধান ফল।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments