ওয়েব ডেস্ক: কেন্দ্র ও রাজ্য মিলে ঘাটাল মাস্টার প্ল্যান করা হবে। দিল্লিতে বৈঠক সেরে বেরিয়ে মঙ্গলবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গা ভাঙন রোধ নিয়ে বাংলা, বিহার, ঝাড়খণ্ডকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকেই উঠে এসেছে ঘাটাল বন্যার কথা।
বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। আইটিআই কানপুর ও আইটিআই রূড়কি পরিকল্পনা তৈরি করবে। ১২টি স্পার তৈরি করা হবে। ঘাচাল মাস্টারপ্ল্যানের কাজ অতি দ্রুত করা হবে। দেশের শীর্ষ আইআইটি সেই কাজ করবে। বন্যার খবরের শিরোনামে থাকে ঘাটাল। টানা বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার কারণে বাংরবার প্লাবিত হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। যাতায়াতের চরম দুর্ভোগে পড়তে হয় ঘাটালের মানুষজনকে। তাই, ঘাটালের অধিকাংশ বাড়িতে সাইকেল, মোটর সাইকেলের পাশাপাশি থাকে তাল কাঠ। বন্যা আসলেই বাজার-হাট বা শহরে আসতে ছোট্ট নৌকা ব্যবহার করা হয়।
বহু বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা চলছে। এবার সেই কাজ রাজ্য ও কেন্দ্র একসঙ্গে করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, চলতি আর্থিক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে বেশিরভাগ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে সামগ্রিকভাবে কাজ শেষ করার কথা।




