ওয়েব ডেস্ক: ব্রাজিল রইল বাম পথেই। ওপেনিয়ন পোলের সব হিসেব উল্টে দিলেন এক বামপন্থী রাজনীতিবিদ। চতুর্থবারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুইজ এনাসিও লুলা দ্য সিলভা। তিনি প্রমাণ করলেন আশিতেও আশা যায়। প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছরের লুলা।
সূত্রের খবর, প্রেসিডেন্ট পদের নির্বাচনে লুলা মোট ৫১.৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট। ব্রাজিলের পেরনামবুকো শহরের ১৯৪৫ সালে এক কৃষক পরিবারে জন্ম লুলার। ২০০৩ সালে ওয়ার্কার্স পার্টির হয়ে প্রেসিডেনশিয়াল ইলেকশনে প্রথমবার যেতেন তিনি। এরপরে ২০০৬ সালের ভোটে জিতে তিনি পুনর্নিবাচিত হন। পরে বেশ কয়েকটি ভোটে হেরে গেলেও ২০২২ সালে ফের কামব্যাক করেন লুলা। ২০২৬ সালের নির্বাচনে জিতে তিনি চতুর্থ বারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
আরও পড়ুন
এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার নানা কারণে চর্চায় এসেছেন লুলা। ২০১৮ ও ২০১৯ সালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তিনি। ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগে একাধিকবার ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন লুলা প্রশাসন। ফলে লুলার জয়ে খনিক বিপাকে পড়লেন ট্রাম্পও। আগামী ৫ জানুয়ারি থেকে চতুর্থবারের প্রেসিডেন্ট হিসেবে তাঁর যাত্রা শুরু হবে।
এবারের ভোটের প্রচারে প্রথম মোবাইল ফোন কেনেন তিনি। ভোটের আগে নিয়মিত একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করতেন তিনি।ছাত্র-যুবদের কাছে টানতে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিতেন তাঁর দলের বার্তা্। বিশেষজ্ঞরা মনে করছেন, দোদুল্যমান জনগণ শেষমেশ লুলাকেই তাঁদের নেতা হিসেবে বেছে নেন।




