HomeBig Breakingদীপাবলি উপলক্ষ্যে নিরাপত্তা কঠোর করতে তৎপর প্রশাসন, জানালেন দিলীপ

দীপাবলি উপলক্ষ্যে নিরাপত্তা কঠোর করতে তৎপর প্রশাসন, জানালেন দিলীপ

ওয়েব ডেস্ক: সামনেই দীপাবলি। সেই উপলক্ষ্যে নিরাপত্তা কঠোর করতে তৎপর প্রশাসন। নিউটাউন থেকে বৃহস্পতিবার এই কথাই বললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজ্য জুড়ে পালিত হয়েছে দুর্গাপুজো। দশেরাতে আতশবাজির সঙ্গে রাবন দহন হয়েছে। এবার দীপাবলির আগে চারদিকে আতশবাজির শব্দ শোনা যাচ্ছে। কেউ সেই সুযোগকে কাজে লাগিয়ে, অঘটন ঘটাতে না পারে, তারজন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রীর আশঙ্কা, কেউ কেউ বোমা বা ডিটোনেটর ব্যবহার করে কোনও অঘটন ঘটাতে পারে। সরকার ও পুলিশ প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ডিটোনেটর, মাইন এবং এই ধরনের অন্যান্য বিস্ফোরক সামগ্রী তৈরি ও ছড়িয়ে অশান্তির অভিযোগ উঠেছিল। তখনকার সরকার বিষয়টিকে উপেক্ষা করেছি। যার ফলে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল। প্রাণহানির মতো ঘটনাও ঘটেছিল। বাংলার নতুন সরকার এই বিষয়ে সতর্ক রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments