HomeTop Newsপুজো শেষ হতেই ঘূর্ণাবর্তের আশঙ্কা!

পুজো শেষ হতেই ঘূর্ণাবর্তের আশঙ্কা!

অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ আন্দামান সাগরে আগামী ২২ অক্টোবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা বঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ আন্দামান সাগরে আগামী ২২ অক্টোবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আগামী ২৫ ও ২৬ শে অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

যদিও ওড়িশায় এই মুহূর্তে ভারী বৃষ্টির আশঙ্কা কম। বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত পরবর্তী সময় শক্তি বাড়ালে তার প্রভাব পড়তে পারে ওড়িশার আবহাওয়ায়। আগামী ২২ শে অক্টোবর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার থেকে পরবর্তীতে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে। এছাড়াও উৎসবের মাঝেই ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যদিও সেটি পশ্চিমবঙ্গের জন্য নয়। তামিলনাড়ু, পদুচেরি, কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এমনকি দুর্যোগ বাড়তে পারে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া ও মহারাষ্ট্রে।

অন্যদিকে বর্ষা বিদায়ের পরেও স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবের রাজ্যের বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি দেখা দিতে পারে। যদিও আবহাওয়া দপ্তর বলছে, নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টির জন্য সমস্যায় পড়তে হবে না। কিন্তু অস্বস্তি গরমের থেকে মুক্তি পাওয়া এখনই যাবে না।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments