Homeলাইফস্টাইলপুজোমিউনিখ-মেক্সিকো-নিউ জার্সিতে অষ্টমীতে দেবী বন্দনা

মিউনিখ-মেক্সিকো-নিউ জার্সিতে অষ্টমীতে দেবী বন্দনা

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতা, রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বর্ণময় দুর্গাপুজো। ওয়াশিংটন, রোম, ব্রিটেনের মাটিতে আনন্দময়ীর বন্দনা। শিকড় থেকে বহু দূরে থেকেও নিজেদের আবেগ, উন্মাদনাকে বজায় রেখে উমা বন্দনায় মেতেছেন প্রবাসীরা। রীতিনীতি নিয়ম মেনে অষ্টমীর দিনে মায়ের আরাধনা করেছেন তাঁরা।

প্রবাসের পুজোয়ে কলকাতার মতো জাঁকজমক বা চাকচিক্য না থাকলেও সাবেকিয়ায়ার ছোঁয়া রয়েছে। এদিন সকাল থেকেই ভক্তি ভরে মায়ের আরাধনা করতে দেখা গিয়েছে তাঁদের। উমা বন্দনায় মেতেছেন মিউনিখ, সিলিকন ভ্যালি, নিউ জার্সি, লন্ডন, আমেরিকা, জার্মানিতে বসবাসকারী প্রবাসীরা। লন্ডনের জগন্নাথ হল এবং আমেরিকার সাহাবাড়ির পুজোতে হাজির প্রবাসীরা।

মেক্সিকোর গুয়াদালহারায় দুর্গাপুজোর আয়োজন করেছেন প্রবাসী বাঙালিরা। পুজো করেন মহিলা পুরোহিত। অন্যদিকে, বাংলাদেশেও দেবী দুর্গার আরধনা। অষ্টমীর পুজোর আয়োজন বাংলাদেশের মণ্ডপে। পুজো ঘিরে বাংলাদেশের হিন্দুদের মধ‍্যে উন্মাদনা তুঙ্গে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments