HomeScrollজামিনের শুনানি পিছিয়ে সোমবার, অনিশ্চয়তায় আশুতোষ ও সৌরভ

জামিনের শুনানি পিছিয়ে সোমবার, অনিশ্চয়তায় আশুতোষ ও সৌরভ

সোমবার সৌরভ ও আশুতোষের জামিনের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে

নয়াদিল্লি: জেলবন্দি সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষের জামিনের শুনানি ছিল রবিবার। শুনানি হঠাৎই পিছিয়ে আজ সোমবার ধার্য করা হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে রবিবার তাঁদের জামিন আর্জি পেশ করার কথা থাকলেও, জরুরি প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে শুনানি পিছিয়ে যায়।

বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন সৌরভ ও আশুতোষ। ১২ অক্টোবর বিতর্কিত এলাকা পরিদর্শনের সময় দিল্লি পুলিশ তাঁদের গ্রেফতার করেছিল। গত ১৪ অক্টোবর আদালত তাঁদের ৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ১৮ অক্টোবর, রবিবার , সেই মেয়াদ শেষ হওয়ায় এদিন সকাল ১১টা থেকে সিজেপি-র আইনজীবী দল এবং সরকারি কৌঁসুলিরা আদালতে উপস্থিত হন। তবে আদালতের নির্দেশে শুনানির প্রক্রিয়া সোমবার পর্যন্ত মুলতবি রাখা হয়।

সিজেপি-র আইনি দলের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন যে, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং পুলিশি ক্ষমতার অপব্যবহার করে তাঁদের গ্রেফতার করা হয়েছে। সরকারি আইনজীবীরা বারবার শুনানির সময় পিছিয়ে অযথা বিলম্ব করছেন বলে সিজেপি-র তরফে অভিযোগ তোলা হয়। অন্যদিকে, সরকারি পক্ষের দাবি, আশুতোষদের বিরুদ্ধে ‘শান্তি ভঙ্গ’ ও উসকানিমূলক কাজের গুরুতর অভিযোগ রয়েছে, যার তদন্ত এখনও চলছে।
ইতিমধ্যেই চারজন জামিনদার হাজির করা সত্ত্বেও আদালত জামিন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সিজেপি ও মানবাধিকার সংগঠনগুলি। তাঁদের মতে, এই ধরণের আইনি বিলম্ব মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এখন সকলের নজর সোমবারের বিশেষ প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের শুনানির দিকে, যেখানে সৌরভ ও আশুতোষের জামিনের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments