ওয়েব ডেস্ক: চোরবাগানের ঘটনায় আহতদের দেখতে কলকাতার বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন করেন রবি। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। তাঁদের দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।
হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। তাদের কোন সমস্যা রয়েছে কিনা সেই বিষয়েও কথা বলেছেন। পাশাপাশি আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। চিকিৎসক থেকে শুরু করে আহতদের চিকিৎসায় যুক্ত থাকার সকলের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল।।
চোরবাগানের ঘটনার পরে পুজো চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা ।
চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। পুজো কমিটির সম্পাদক ও সহ-সভাপতি-সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মীও রয়েছেন। শনিবার রাতেই এই ঘটনায় ১৪ জনকে আটক করেছিল পুলিশ। তাঁদের মধ্যে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিপর্যয়ের ঘটনায় পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও বেরোনোর পথের ব্যবস্থা, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা এবং ভিআইপি পাসের প্রভাব—সবই তদন্ত করে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। রবিবার সকাল থেকে চোরবাগান সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা।




