ওয়েব ডেস্ক: পালাবদলের পর দুর্গা পুজোতে বঙ্গে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিন তার একাধিক কর্মসূচি ছিল। কিন্তু চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার কারণে রবিবারের তাঁর কর্মসূচি সব স্থগিত করা হয়েছে। এদিন সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন কালিঘাট মন্দিরে। সেখানে গিয়ে মায়ের পুজো করেছেন।
রবিবার সকাল সকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে কালীঘাট মন্দিরে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে গিয়ে পুজো সারেন তিনি। যেদিন তার একাধিক কর্মসূচি ছিল। সেই সকল কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। জানা গিয়েছে তিনি এদিন আহতদের সঙ্গে এবং তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। চোরবাগান সার্বজনীন দুর্ঘটনায় রাতেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁরা সকলে পরিবারের পাশে রয়েছেন, সেই বার্তা বারবার দিয়েছেন।
কলকাতার চোরবাগান সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। আইন-শৃঙ্খলার অবনতি রুখতে বউবাজার, কলেজ স্ট্রিট, সিআর অ্যাভিনিউ ও গিরিশ পার্কসহ বিভিন্ন স্থানে সবধরনের জমায়েত নিষিদ্ধ করার ORDER জারি করল কলকাতা পুলিশ। আজ মহাসপ্তমী থেকে ২০ তারিখ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেকোনো ধরনের ভিড় বা সমাবেশ সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।




