HomeScrollচতুর্থীর মত পঞ্চমীতেও কি ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?

চতুর্থীর মত পঞ্চমীতেও কি ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?

সপ্তমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া মূলতঃ শুষ্ক থাকবে। রাতে হেমন্তের অনুভূতি মিলবে।

ওয়েব ডেস্ক: মায়ের আগমনে ভেসেছে গোটা বঙ্গ। পুজোর চার দিনের প্ল্যান করে রেখেছেন অনেকেই। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিতে পারে বৃষ্টি? চতুর্থীর বিকেলে বৃষ্টি নেমেছিল কলকাতা শহরে। তেমনি পঞ্চমীর দিনেও বৃষ্টিতে ভিজতে পারে বাংলার কয়েকটি এলাকা। তবে খুব বেশি বৃষ্টি হবার সম্ভাবনা নেই কলকাতায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রামে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার আকাশ মেঘলা থাকার কথা বলা হলেও, সকাল থেকেই রোদের দেখা মিলেছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরীর পূর্বাভাস ছিল তা সৃষ্টি হয়নি এবং আগামী কয়েকদিন নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে ১৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments