HomeScrollকলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

তল্লাশি অভিযানে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম

কলকাতা: পুজোর শুরুতে কলকাতায় অভিযানে নেমে সাফল্য পেল বেঙ্গল এসটিএফ। কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালান STF-এর আধিকারিকরা। সেই অভিযানেই সামনে আসে বেআইনি অস্ত্র তৈরির কারবার। সূত্রের খবর, কলকাতার নাদিয়াল থানার আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেঙ্গল এসটিএফ- র গোয়েন্দারা একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস পেলেন। তল্লাশি অভিযানে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম।

অভিযানে উদ্ধার হয়েছে দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খোল এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রী থেকে ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে STF-এর অভিযানের আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। যদিও অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের (Arms Act) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি এই বেআইনি অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments