HomeScrollপদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, ছাড়লেন রাজ্যসভার সদস্যপদ

পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, ছাড়লেন রাজ্যসভার সদস্যপদ

মন্ত্রিত্ব ছেড়ে দিলেন বার্তাও দিলেন এল মুরুগান

নয়াদিল্লি: দিল্লিতে কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলনের উত্তাপ ক্রমশ বাড়ছে। বিরোধীদের আন্দোলনের মধ্যেই ইস্তফা দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগানের। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদও ছেড়ে দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা একটি বিস্তারিত চিঠিতে জানিয়েছেন, এবার থেকে তামিলনাড়ুতে বিজেপির সংগঠন আরও শক্তিশালী করা এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সম্পূর্ণ সময় দিতে চান তিনি। তবে তাঁর ইস্তফা গৃহীত হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

এক্স হ্যান্ডলে নিজের রাজনৈতিক যাত্রার কথা উল্লেখ করেও বার্তা দেন মুরুগান। সেখানে তিনি লেখেন, “দিনমজুরের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা আমার জীবনের এক পরম সৌভাগ্য। এখন আমি তৃণমূল স্তরে ফিরে যেতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে কেন্দ্রীয়মন্ত্রী উল্লেখ করেছেন, তাঁর নেতৃত্বে “ভারত মাতা” ও তামিলনাড়ুর সেবা করা তাঁর কাছে “সর্বোচ্চ সম্মানের।” মন্ত্রীর কথায়, “বিনম্র ও কৃতজ্ঞ চিত্তে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যেন আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করার অনুমতি দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments