HomeUncategorizedক্যামাকস্ট্রিট কাণ্ডে পুলিশের তলব এড়ালেন অভিষেক

ক্যামাকস্ট্রিট কাণ্ডে পুলিশের তলব এড়ালেন অভিষেক

চাইলেন ৪৮ ঘণ্টা সময়

ওয়েব ডেস্ক: ক্যামাকস্ট্রিটে বিলবোর্ড খোলা ঘিরে পুরকর্মী ও পুলিশকে মারধর এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের তলবে হাজির হলেন না মমতা-তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

সোমবার সকাল ১০টায় থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি ডায়মন্ড হারবারের সাংসদ। পরিবর্তে, আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে থানায় ইমেল পাঠিয়েছেন অভিষেক বলে জানা গিয়েছে। এখন দেখার, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করে। ক্যামাকস্ট্রিটের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই পুলিশের তলবে অভিষেকের অনুপস্থিতি নতুন করে নজর কাড়ল।

গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে তাঁর অনুগামীদের বচসা বাধে। পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। শেষ পর্যন্ত খুলে নেওয়া হয় তৃণমূলের নাম ও জোড়াফুল চিহ্নযুক্ত বিলবোর্ডটি। অভিযোগ, বিলবোর্ডটি বেআইনি ভাবে বসানো হয়েছিল এবং এলাকার নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক ছিল। প্রশ্ন হল, নিয়ম মেনে প্রশাসনিক পদক্ষেপ হলে তা ঘিরে সংঘাত কেন? নিজের দফতর ও অনুগামীদের ঘিরে এমন পরিস্থিতি তৈরি হলে দলের শীর্ষ নেতা হিসেবে অভিষেকের রাজনৈতিক দায় নিয়ে প্রশ্ন উঠবেই। অনুগামীদের আচরণের দায় সরাসরি তাঁর উপর বর্তায় কি না, তা তদন্তসাপেক্ষ; কিন্তু নেতৃত্বের জবাবদিহির প্রশ্নটি অস্বীকার করা যায় না।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments