HomeBig Breakingছাড়া পেলেন দীপক-সৌরভরা, দিল্লির থানা থেকে ছাড়া পেলেন ধ্রুব রাঠি

ছাড়া পেলেন দীপক-সৌরভরা, দিল্লির থানা থেকে ছাড়া পেলেন ধ্রুব রাঠি

আরশোলা কখনও মরে না, অবশেষে ছাড়তে বাধ্য হল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: প্রায় ২৪ ঘণ্টা বন্দি থাকার পর রবিবার সকালে অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ। রবিবার সকালে তিন জনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। তার পরেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকে-রা। অন্যদিকে, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও মুক্তি দিল দিল্লি পুলিশ।

এদিন সকালে দীপকে-সহ তিন সিজেপি নেতাকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়েছিল। তারপরই শর্তসাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়। সূত্রের খবর, আগামী এক বছর তাঁরা শান্তিভঙ্গ করতে পারবেন না। এই শর্তেই মুক্তি দেওয়া হয়েছে তিন ‘ককরোচ’ নেতাকে। দীপকেরদের মুক্তির পরই এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে জারি করেছে সিজেপি। সেখানে বলা হয়েছে, “আরশোলা কখনও মরে না।অবশেষে দীপকে, সৌরভ এবং রাঙ্কাকে ছাড়তে বাধ্য হল দিল্লি পুলিশ।” জানা গিয়েছে, রবিবার দুপুর ২টো নাগাদ সাংবাদিক বৈঠক করবে সিজেপি।

এ দিকে, দিল্লি মেট্রোর একাধিক স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে আদালত অবমাননার আবেদনে রবিবার সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ বসার সম্ভাবনা। মেট্রো পরিষেবা চালু হলেও স্টেশনগুলিতে কড়া নিরাপত্তা, বাইরে প্রস্তুত রাখা হয়েছে বাস। বিক্ষোভ দমনে পুলিশের পদক্ষেপ এবং মেট্রো বন্ধের সিদ্ধান্ত—দুইয়েরই আইনি পরিণতির দিকে এখন নজর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments