HomeTop Newsগ্রেফতার সিজেপির তিন নেতা, রবিবার ফের বিক্ষোভের ডাক সিজেপির

গ্রেফতার সিজেপির তিন নেতা, রবিবার ফের বিক্ষোভের ডাক সিজেপির

CJP-র ৩ নেতাকে হাজির করা হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে!

দিল্লি জুড়ে যে আন্দোলনের কর্মসূচি করতে চেয়েছিল সিজেপি, তার অনুমতি কোনোভাবেই দেয়নি দিল্লি পুলিশ। যার কারণে শনিবার গোটা রাজ্য জুড়ে ব্যাপক ধরপাকড় হয়। এমনকি যন্তর মন্তরে পৌঁছানোর আগেই বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠীকেও আটক করা হয়। রবিবার সকালে জানা যায়, তিন সিজেপি নেতাকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

ককরোচ জনতা পার্টির তিন নেতা অর্থাৎ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সিজেপির আইন বিষয়ে যারা দেখাশোনা করে তাদেরকে রবিবার সকালে দিল্লি পুলিশ এই তথ্যটি জানায়। একইসঙ্গে এই তিন নেতাকে এদিন দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করানো হয়েছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, দলের আইনি বিভাগের প্রধান রত্না সিংকেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে।

শনিবার জয়ন্তর মন্তরে আন্দোলনের আগেই সিজেপির তিন নেতাকে দিল্লি বিমানবন্দরের একটি বিমান থেকে আটক করা হয়েছিল। SIR অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। জানা গিয়েছে, দিল্লির যন্তর মন্তরে আজ ফের বিক্ষোভের ডাক দিয়েছে CJP। শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক বানচাল করতে চার প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আটক করেছিল দিল্লি পুলিশ। যার মধ্যে বাংলার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments