HomeTop Newsরবিবারে বৃষ্টির বিরতি! রোদ-মেঘের লুকোচুরি, বাড়বে গরম

রবিবারে বৃষ্টির বিরতি! রোদ-মেঘের লুকোচুরি, বাড়বে গরম

মেঘ কাটিয়ে রোদের দেখা, কেমন থাকবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

মহালয়া যেতেই ভোরের দিকে ধরা পড়ছে হালকা শীতে আমেজ। ১৩ই অক্টোবর পর্যন্ত বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু ১৪ অক্টোবর থেকে ১৭ই অক্টোবরের মধ্যে বাংলার আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর অনুযায়ী, পুজোর পরবর্তী সময় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ, পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। নিম্ন চাপের প্রভাব সরাসরি বাংলাতে না পড়লেও, পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

শুধু দক্ষিণবঙ্গ নয়, রবিবার উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও ইঙ্গিত পাওয়া গিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments