ওয়েব ডেস্ক: শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সীমান্তে পাহারা দেন জওয়ানরা। দেশের নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ জওয়ানদের ভূমিকা অপরিসীম। দেশবাসীর প্রাণ রক্ষা করতে নিজেদের প্রাণ ও বিসর্জন দেন তাঁরা। সেই সিআরপিএফ- র ইতিহাসে একটি বড় সাফল্য এসেছে। গত ১২ মাসে প্রাণ হারাননি কোন সিআরপিএফ জওয়ান।
পাহাড়ে, জঙ্গলে, সীমান্তেও কড়া নজরদারি রাখেন তাঁরা। গত ১২ মাসে তারা আরো বেশি সাফল্য পেয়েছেন। বিগত ৪৭ বছরে এটা অন্যতম সাফল্য। সেনাবাহিনী কে সেই জন্য সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই শূন্যের তাৎপর্য অন্যতম।
দেশকে সন্ত্রাস মুক্ত করতে সিআইপি এর জওয়ানদের আত্ম বলিদান কখনোই ভোলার নয়। দেশের জন্য দায়িত্ব পালন তারা করে চলেছেন। শত্রুর মোকাবিলা করতে গিয়ে বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাঁদের। অনেক সময়ে জীবন দিয়েও নিজেদের দায়িত্ব পালন করেন তাঁরা। গত এক বছরে একাধিক অভিযানে গিয়েছেন তাঁরা। সাফল্যও পেয়েছেন। কিন্তু গত এক বছরে প্রাণ হারাননি কোনো জওয়ান।
বাহিনীর কৌশলগত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই এই রেকর্ড তৈরি হয়েছে।জওয়ানরা এখন বুলেটপ্রুফ হেলমেট, জ্যাকেট এবং যানবাহনে সজ্জিত, যা অভিযান চলাকালীন জওয়ানদের সুরক্ষাকে শক্তিশালী করেছে বলে মন্তব্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশের।




