HomeBig Breakingআরজি কর দুর্নীতি মামলায় জামিনের পর সন্দীপ ঘোষকে তলব করল ইডি

আরজি কর দুর্নীতি মামলায় জামিনের পর সন্দীপ ঘোষকে তলব করল ইডি

ওয়েব ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় এ বার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর নতুন করে তদন্তকারী সংস্থার নজরে তিনি। আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার বা বৃহস্পতিবার তাকে আসতে বলা হয়েছে।

আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে একাধিক আর্থিক লেনদেন ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হয়। এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে ইডিও। এবার সেই তদন্তের সূত্রেই তাঁকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক ভূমিকা এবং আর্থিক অনিয়ম নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। সম্প্রতি সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। তবে জামিন পাওয়ার অর্থ আর্থিক দুর্নীতির তদন্ত থেকে অব্যাহতি নয়। ইডির তলব ঘিরে তাই নতুন করে চর্চা শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments