HomeTop Newsদীপাবলিতে নন্দীগ্রামবাসীকে ১৫ কোটি টাকার প্রকল্প উপহার মুখ্যমন্ত্রীর

দীপাবলিতে নন্দীগ্রামবাসীকে ১৫ কোটি টাকার প্রকল্প উপহার মুখ্যমন্ত্রীর

১৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক: দীপাবলির আবহে নন্দীগ্রামবাসীর জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রীর। প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রবিবার সকালে নন্দীগ্রাম থানায় কালীপুজোয় অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, থানার নতুন ভবন নির্মাণের জন্য ভূমিপুজো করেন এবং শিলান্যাসও করেন তিনি। সকাল প্রায় ৭টা ৪০ মিনিট নাগাদ নন্দীগ্রাম থানায় পৌঁছন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে মঞ্চ থেকে জনসেবা প্রদান কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।

অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের ৪৫২টি থানায় জিমের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার জেনারেটরের ব্যবস্থা করা হবে।

কালী প্রতিমা বিসর্জনের কারণে চক্র রেলের সময় বদল

এছাড়াও, হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে নন্দীগ্রামে একটি গেস্ট হাউস তৈরি করা হবে। নন্দীগ্রাম থানায় পুলিশ আধিকারিকদের জন্য আবাসিক কোয়ার্টার নির্মাণের পাশাপাশি থানায় আসা সাধারণ মানুষের সুবিধার্থে একটি ওয়েটিং রুমও তৈরি করা হবে।

রাজ্য পুলিশের সুবিধার্থে একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও সাংবাদিকদের সুবিধার জন্য গেস্ট হাউস তৈরির কথা জানিয়েছেন তিনি।

এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহা।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments