HomeBig Breakingচোখের সামনেই কুরু পাণ্ডবের পাশা খেলা ! জানেন কোথায়?

চোখের সামনেই কুরু পাণ্ডবের পাশা খেলা ! জানেন কোথায়?

কালীপুজোর থিমে মহাভারতের দৃশ্য

ওয়েব ডেস্ক: কৌরব পান্ডবদের পাশা খেলা দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে মহাভারতের একাধিক দৃশ্য স্বচক্ষে দেখার আয়োজন করেছে হরিশ্চন্দ্রপুরের একটি পুজো। তাদের এবারের থিম এবার মহাভারত। মহাভারতের বিভিন্ন ঘটনার চিত্র পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপে।

মহাভারতের নানা ঘটনার চিত্র ফাইবারের মডেল এবং ছবি দিয়ে সাজানো হয়েছে কালী পুজোর মন্ডপ। মন্ডপে ঢুকলেই মনে হবে মহাভারতের যুগে চলে এসেছি। আর এবছর এই অভিনব থিমের আয়োজন করেছে হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সর্বজনীন কালী পুজো কমিটি। হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গনে এই অভিনব থিম নির্মাণ দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার ৮ থেকে ৮০।

ব্রিটিশ আমলে ইংরেজরা হরিশ্চন্দ্রপুরে একটি থানা প্রতিষ্ঠা করেছিল সীমান্ত সংলগ্ন এলাকার শাসন করার জন্য। ধীরে ধীরে এই থানা স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা নিয়েছিল। স্বাধীনতা লাভের পর থেকে এলাকার বাসিন্দারা এবং পুলিশ আধিকারিকদের আবাসনের সদস্যরা যৌথ ভাবে এই থানায় শুরু করে কালীপুজো। ১২০ বছরের বেশি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে পুজোর। পুজোর কয়েকটি দিনে সমগ্র জেলা থেকে বহু মানুষের ভিড় হয়। অভিনব থিম দেখতে এবারও রেকর্ড সংখ্যক ভিড় হয় বলে আশা উদ্যোক্তাদের

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments