Homeকলকাতাপুরসভা নিয়োগ দুর্নীতিতে প্রেসিডেন্সি জেলে তিন ঘণ্টা জেরা সুজিত বসুকে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে প্রেসিডেন্সি জেলে তিন ঘণ্টা জেরা সুজিত বসুকে

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর সিবিআই

ওয়েব ডেস্কঃ পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলাতেই প্রেসিডেন্সি জেলে গিয়ে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। জেলের বিশেষ ঘরে ভিডিয়োগ্রাফির মাধ্যমে চলে এই জিজ্ঞাসাবাদ। তবে তদন্তকারীদের প্রশ্নের মুখে সুজিতের দেওয়া উত্তরে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি সিবিআই আধিকারিকরা। ফলে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তথ্য ও নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের সূত্র ধরেই প্রাক্তন মন্ত্রীর ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে সিবিআই। জিজ্ঞাসাবাদের সময় কোন কোন বিষয়ে প্রশ্ন করা হয়েছে, সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন

রাফালের সংখ্যা কমল ৩২-এ !

তদন্তের প্রয়োজনে আগামী দিনে ফের সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা। আপাতত তাঁর বক্তব্য ও তদন্তে উঠে আসা তথ্য মিলিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। ফলে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল বাড়ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments