Home কলকাতা বিমান হাইজ্যাক হুমকির ঘটনায় গ্রেপ্তার ১

বিমান হাইজ্যাক হুমকির ঘটনায় গ্রেপ্তার ১

0
বিমান হাইজ্যাক হুমকির ঘটনায় গ্রেপ্তার ১

ওয়েব ডেস্কঃ হাইজ্যাক করা হবে বিমান’ এমন একটি হুমকি চিঠিতে বুধবার কার্যত হইচই পড়ে গিয়েছিল কলকাতা বিমানবন্দরে। কলকাতা-মুম্বইগামী উড়ানে এসেছিল হাইজ্যাক অ্যালার্ট।বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমান ছিনতাইয়ের বার্তা পাঠান। এরপরেই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায় ও নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটিকে তক্ষুনি বিমানবন্দরের একটি আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কলকাতা থেকে মুম্বইগামী ওই বিমানে মোট ৯৩জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু সদস্য ছিলেন।যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।

ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় এক যাত্রীকে। অভিযুক্তের নাম পার্থ প্রতিম নন্দী। ধৃতের বয়স ৫৬ বছর। বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ় ক্যান্সার আক্রান্ত।তদন্তে নেমে প্রথমে CISF আটক করে তাঁকে, পরে NSCBI বিমানবন্দর থানার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ়ের পাশাপাশি তাঁর স্ত্রীও ক্যান্সার আক্রান্ত।

সম্প্রতি, কাজের জন্য স্ত্রীকে ছেড়ে আফ্রিকা চলে যেতে হচ্ছিল তাঁকে। তবে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে রেখে যেতে নারাজ ছিলেন তিনি। সেই কারণেই বিমানে নকল হাইজ্যাকের হুমকি চিঠি লিখেছিলেন, যাতে আফ্রিকায় চলে যাওয়া ভুন্ডুল করা যায়। জেরা চলাকালীন একথা ওই ধৃত নিজেই স্বীকার করেছেন বলে সূত্রের খবর।