Home Big Breaking বিয়ের পিঁড়িতে বসছেন মিমি, প্রকাশ্যে বিয়ে কার্ড

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি, প্রকাশ্যে বিয়ে কার্ড

0
বিয়ের পিঁড়িতে বসছেন মিমি, প্রকাশ্যে বিয়ে কার্ড

কলকাতা: টলি পাড়ায় বিয়ের সানাই বাজতে চলেছে। এবার বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।  টলিপাড়ার অন্তরে কান পাতলুই শোনা যাচ্ছে এবছর শীতের আমেজে কালিংপং এর পাহাড়ের কোলে বসছে মিমির বিয়ের আসর। প্রকাশ্যে এলো মিমির বিয়ের কার্ড। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার শোনা যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই বছরে শেষেই ছাদনা তলায় দেখা যাবে অভিনেত্রীকে।

বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী। তেমন মনের মানুষের কথাও আড়ালে রেখেছিলেন নায়িকা। কিন্তু বিয়ের কার্ড সামনে আসতেই অনেকের প্রশ্ন ওঠে মিমির হবু বর কে? সূত্রের খবর মিমির হবু স্বামী হতে চলেছেন সিদ্ধার্থ দত্ত ( যদিও তিনি টলিউড ইন্ডাস্ট্রির কেউ নন )। তিনি চাকরি করেন নৌসেনায়। আরও জানা যাচ্ছে,   তিনি নৌ সেনার কোন জাওয়ান বা অফিসার নন। তিনি হলেন আন্তর্জাতিক স্তরের একজন মেড ইন ইঞ্জিনিয়ার। কিছুদিন আগে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় স্টোরে দেখা গিয়েছিল মিনিকে। সেই সময় তার হবু বর ও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই এই অভিনেত্রীর ঘনিষ্ঠ এবং অতিথিদের নেমন্তন্ন শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই যে কার্ডটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তা এখনও নিশ্চিত নয় যে এই কার্ডটি বিয়ের নিমন্ত্রণ পত্র নাকি রিসেপশনের নিমন্ত্রণ পত্র।

আরও পড়ুন

ছটের ঘাটে গোলাপের সুবাস

অভিনেত্রীর বিয়ের কার্ডে যে অভিনবত্বের ছোঁয়া রয়েছে।পেট পেরেন্টস ভাবনার আদলেই তৈরি হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড। বর-কনের প্রতীকী ছবি, সঙ্গে তিন পোষ্য। আর সেটি যে মিমির বিয়ের কার্ডকে অন্য মাত্রা দিয়েছে। সূত্রের খবর, নভেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সম্পন্ন হবে আর ডিসেম্বরে অগ্মিসাক্ষী করে সাত পাকের বন্ধনে বাধা পড়বেন মিমি ও সিদ্ধার্থ। যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখেই কুলুপ।