ওয়েব ডেস্কঃ হাওড়ায় ছটপুজোর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বামফ্রন্ট ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে তিনি নিজের স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে রাজ্যে ৩৪ বছরের বামফ্রন্ট সরকার ও ১৫ বছরের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীর সাফ দাবি, বিগত উভয় সরকারই বাংলার উৎসব ও পুজো নিয়ে দীর্ঘকাল ধরে নেতিবাচক রাজনীতি করেছে ও সমাজে বিভেদ তৈরির পরিবেশ সৃষ্টি করেছে। তবে রাজ্যের বর্তমান বিজেপি সরকার এই ধরনের তুষ্টিকরণ ও বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না।
হাওড়ার জনসভা থেকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল গত ১৫ ধরে শাসনে থেকে তারা পশ্চিমবঙ্গের শতবর্ষের প্রাচীন পরম্পরা ও ঐতিহ্যকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ছটপুজো প্রসঙ্গে তিনি বলেন, এবছর মহাসমারোহে ছটপুজো পালিত হবে। শুধু রাজ্যেই নয়, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবে অংশ নেবেন বলেও জানান তিনি।
হাওড়া পুরসভার নির্বাচন নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।তাঁর অভিযোগ, তৃণমূল সরকার দীর্ঘ দিন ধরে হাওড়া পুরসভার নির্বাচন হতে দেয়নি। এর ফলে সাধারণ মানুষ পুরসভার পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার যখন নির্বাচন করাতে চাইছে তখন তৃণমূল আদলতের দারস্থ হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে হাওড়ার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করে নাগরিক পরিষেবা সচল রাখার প্রকিল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
প্রতিবছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী হাওড়ায় আসেন ও ছটপুজোর সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, এখান থেকে বেলুরমঠ যাবেন ও সেখান থেকে বাঁকুড়ার উদ্দেশে রওনা দেবেন।
