HomeScroll২ মাস ধরে রবিবার করে আংশিক বন্ধ থাকবে মেট্রো

২ মাস ধরে রবিবার করে আংশিক বন্ধ থাকবে মেট্রো

নভেম্বর-ডিসেম্বরে বন্ধ থাকবে মেট্রোর একাধিক স্টেশন

কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর। ২ মাস ধরে রবিবার করে আংশিক বন্ধ থাকবে মেট্রো। নভেম্বর ও ডিসেম্বর মাসে ব্লু লাইনে এই মেট্রো বন্ধের নোটিস জারি হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য পরপর চার রবিবার ব্লু লাইনে আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে চলবে না কোনও মেট্রো।

মেট্রো সূত্রে খবর, আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর ব্লু লাইনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মিলবে না পরিষেবা। ওই দিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা মিলবে। ফলে ওই সময় দক্ষিণ কলকাতার একাধিক স্টেশনে পৌঁছতে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে পরিষেবা নিয়ন্ত্রণের কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন

‘আরএসি’ কি বন্ধের মুখে? বড় সিদ্ধান্তের পথে রেল

চারটি রবিবার শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে। সন্ধ্যা ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরো পথে ফের মেট্রো চলবে। ওই দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে ছাড়বে স্বাভাবিক সময়েই। অন্যদিকে, ডিসেম্বরের দ্বিতীয় রবিবারেও মেট্রো যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। ১৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে কোনও মেট্রো চলবে না। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments