HomeTop Newsসপ্তমী থেকে রাতভর মেট্রো পরিষেবা

সপ্তমী থেকে রাতভর মেট্রো পরিষেবা

বাড়তি সুরক্ষায় মুড়ল কলকাতা

ওয়েব ডেস্ক: পুজো মুডে বাঙালি। পঞ্চমী থেকেই কলকাতার বিভিন্ন পুজো মন্ডপে ভিড় দেখা গিয়েছে। ছোট থেকে বড় একাধিক পুজো মণ্ডপে সন্ধ্যে থেকেই থিক থিকে ভিড়। সপ্তমী থেকে সেই ভিড় আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীদের ঠাকুর দেখতে এবং বাড়ি ফিরতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আজ থেকে সারারাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাতভোর মিলবে মেট্রো।

জানা গিয়েছে, দুপুর একটা থেকে ভোর চারটে পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে। অন্যান্য সময়ে মেট্রো সকাল থেকে শুরু হয়ে যায়। কিন্তু পুজোর কারণে দুপুর থেকে শুরু হচ্ছে পরিষেবা। চলবে ভোররাত পর্যন্ত। মেট্রো রেক এবং স্টেশনগুলোকে বিশেষ নজরদারীর ব্যবস্থায় রাখা হয়েছে। কলকাতা এবং তার সংলগ্ন এলাকা থেকে বহু মানুষ এই মেট্রো দিয়ে যাতায়াত করবেন। সেই জন্য যাত্রীদের সঠিক পরিষেবা দিতে বদ্ধপরিকর মেট্রো কর্তৃপক্ষ।

উৎসবের দিনগুলিতে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে আরপিএফ মেট্রো পরিষেবাকে অতিরিক্ত নিরাপত্তার বেড়াজালে ঘিরে রাখবে। অতীতের ভিড়ের রেকর্ড মূল্যায়ন করে স্পর্শকাতর স্টেশনগুলিতে বাড়তি সুরক্ষা বাহিনী মোতায়েন রাখা।  দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, শোভাবাজার-সুতানটি, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, পার্ক স্ট্রিট, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মাস্টারদা সূর্য সেন, এসপ্ল্যানেড, হাওড়া, হাওড়া ময়দান, শিয়ালদহের দিকে বেশি নজর দেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments