আজ প্রথমা, বলা যেতে পারে, পুজো শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনও হয়তো কেনাকাটা বাকি রয়েছে অনেকেরই। মহিলারা ভাবছেন আর কি শাড়ি কেনা যায় এই শেষ মুহূর্তে। আর কোন ধরনের শাড়ি কিনলে পুজোয় নতুন সাজে নিজেকে ফুটিয়ে তোলা যায়, আর সেখানেই বাজিমাত করে দেয় জামদানি। বাংলার তাঁত শিল্পে থুরি শুধু বাংলার নয় বিশ্বের কাছে এই জামদানি সমানভাবে সমাদৃত।
২০২৬ দুর্গাপূজোয় যদি নজর কাড়তে হয় তাহলে বেস্ট অপশন জামদানি। দুর্গাপুজোয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনই হয়ে উঠবে ফ্যাশনের ইউএসপি। ষষ্ঠীর সকাল হোক বা দশমীতে সিঁদুর খেলা জামদানি সর্বত্রই সেরা। আর বর্তমানে ট্রেন্ড চলছে কাটদানা ওয়ার্কের জামদানি। মূলত প্রতিটি শাড়ির দোকানেই এবং বর্তমানে প্রত্যেকের বাড়িতেই কাটদানা জামদানিটি কমন। সূক্ষ্ম বুননের উপর কাটদানার আর কাচ পুতির নিখুঁত কাজ, যা যে কোনও নারীর মন কারবে।
জামদানি শুধু শাড়িতে নয়, বর্তমানে ওয়েস্টার্ন ড্রেস থেকে সুতির ছেলেদের শার্ট, মেয়েদের কুর্তি সব জায়গাতেই ফুটে উঠেছে। বলা যেতে পারে ছেলেদের কাছেও জামদানি এখন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।




