HomeBig Breaking'শোক জানানোর ভাষা নেই' চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘শোক জানানোর ভাষা নেই’ চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

চোরবাগান পুজো কমিটির বেশ কয়েক জন আটক

কলকাতা: শোক জানানোর ভাষা নেই, চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক ঘটনা। ফ্যাক্ট-ফাইন্ডিং হবে। যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই হবে। আমরা পীড়িত পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছি। চোরবাগানে পুজো বন্ধ করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘শোক জানানোর ভাষা নেই। যা করার করছি আমরা। যারা দায়ী, প্রাথমিক ভাবে ক্লাব কর্তৃপক্ষ, প্রাইভেট সিকিউরিটির লোকজন এবং ডিউটিতে থাকা সকলকে থানায় ডিটেন করা হয়েছে। আমি বলছি ১৭ জন মৃত। আহত ১৫ জন।’

চোরাবাগানের ঘটনার পর কলকাতা মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইস প্রিন্সিপালের ঘরে জরুরি বৈঠক করেন। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব মনোজ আগারওয়ালের, স্বাস্থ্যসচিব, কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকরা। পরিস্থিতির উপর নজর ও কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে বিশেষ আলোচনা হয়েছে বলে খবর।

চোরবাগান পুজো কমিটির বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের নিয়ে যাওয়া হয়েছে গিরীশ পার্ক থানায়। একই সঙ্গে, আটক করা হয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষী সংস্থার কয়েক জনকেও। চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় আহত অন্তত ৪৫ জন। সূত্রের খবর, ৩৫ জনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments