Homeরাজ্য'বিজেপির অন্দরেই এসআইআর-এর প্রয়োজন'

‘বিজেপির অন্দরেই এসআইআর-এর প্রয়োজন’

দলের হুঁশিয়ারি উপেক্ষা নন্দীগ্রামের প্রলয়ের

ওয়েব ডেস্কঃ রাজ্যে পালবদলের পরেই ক্ষমতায় এসে দলে গোষ্ঠীকোন্দল নিয়ে রাজ্য বিজেপির তরফে কড়া বার্তা দেওয়া হয়। গোষ্ঠীকোন্দলে রাশ টানতে জেলায় জেলায় দলের তরফে বার্তাও পাঠানো হয়। দলাদলি যে বরদাস্ত করা হবে না তা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কোথাও গোষ্ঠী কোন্দল সামনে এলে সরাসরি রাজ্য নেতৃত্বকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মাঝেই ফের নতুন করে অস্বস্তি বাড়িয়েছেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। রাতারাতি জয়বাংলা ছেড়ে জয় শ্রীরাম স্লোগান গিয়ে রাতারাতি পদ্মশিবিরে যোগ দেওয়ার পাশাপাশি পুরনো কর্মীদের ব্রাত্য করে রাখার বিষয়ে দলের অন্দরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি সুর চড়িয়ে সমাজমাধ্যমে বলেছেন, দলের অন্দরেই এসআইআর প্রয়োজন। তিনি অভিযোগ করে আরও বলেছেন, কোথাও পুলিশ মণ্ডল সভাপতির ভূমিকা নিচ্ছেন, কোথাও মণ্ডল সভাপতি পুলিশের ভূমিকা নিচ্ছেন। রাজ্যের অর্থমন্ত্রী বলছেন, বেনোজল ঢুকেছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন তোলাবাজি রুখতে পারছি না মন্ত্রীত্ব ছেড়ে দেব।

আরও পড়ুন

বিদেশের মাটিতে ফের দেশের অর্থনৈতিক সঙ্কট নিয়ে সরব রাহুল

প্রলয় পাল স্পষ্ট জানিয়েছেন, দলের বিধায়করা বলছেন না জিতলেই ভালো হত। এর ফলে হতাশ হচ্ছেন দলীয় সাধারণ কর্মী সমর্থকেরা। এই সমস্ত কিছুর পিছনে দলে অবাঞ্ছিতদের প্রবেশকেই দায়ী করছেন বিজেপি নেতা। অন্যদিকে পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর পর দলের অন্দরে ক্ষমতা দখলের লড়াই নিয়ে প্রশ্ন ওঠে।

প্রসঙ্গত, দলের মধ্যে কোন্দল ঠেকাতে সোমবারই দলীয় বৈঠকে কড়া সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি বলে সূত্রের খবর। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা সমর্থকদের দুর্নীতির জন্য দায়ী করলেও, প্রলয় রায় ২০১৩ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। অন্যদিকে ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments