HomeUncategorizedঅর্ণবের পর এবার আখবান, জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির ভ্রকুটি, পূর্বাভাস হাওয়া দফতরের

অর্ণবের পর এবার আখবান, জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির ভ্রকুটি, পূর্বাভাস হাওয়া দফতরের

ঘূর্ণি ঝড় পিছু ছাড়ছে না উৎসবের মরসুমের

ওয়েব ডেস্কঃ ঘূর্ণি ঝড় পিছু ছাড়ছে না উৎসবের মরসুমের। অর্ণবের পর এবার আখবানের ভ্রুকুটি।ঘূর্ণি ঝড় আখবানের পরোক্ষ প্রভাবে জগদ্ধাত্রী পুজোয় রয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। উৎসবের আমেজে বিঘ্ন ঘটাতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য।

হাওয়া অফিস সূত্রে খবর,উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত সঙ্গে থাকবে ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানা হয়েছে হাওয়া অফিসের তরফে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সেটি আগামী কয়েক দিনে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও থাকছে। তেমন হলে সেটি অভিমুখ কোন দিকে হবে? সেই ছবি এখনও পরিষ্কার নয় বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সেক্ষেত্রে আগামী সপ্তাহের বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূল এলাকা ছাড়াও গাঙ্গেয় বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে পার্বত্য জেলায় রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। এর জেরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে খুব হালকা তুষারপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রভাব কার্যত নেই।

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments