HomeTop Newsকলকাতা রিং রোডের প্রস্তুতি শুরু করে দিল NHAI

কলকাতা রিং রোডের প্রস্তুতি শুরু করে দিল NHAI

কলকাতা রিং রোড প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু করল কেন্দ্র। প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত রিং রোডের বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির জন্য পরামর্শদাতা সংস্থা নিয়োগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)।

ওয়েব ডেস্ক : কলকাতা রিং রোড প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু করল কেন্দ্র। প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত রিং রোডের বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির জন্য পরামর্শদাতা সংস্থা নিয়োগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)।

গঙ্গার বুকে ছুটবে ওয়াটার মেট্রো, কলকাতার যানজট কমাতে নতুন পরিকল্পনা

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি ঘোষিত এই প্রকল্প কলকাতা, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে সংযুক্ত করবে। কোনা, বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ তৈরি করে মহানগরের যানজট কমানো এবং দূরপাল্লার যানবাহনের জন্য বিকল্প করিডর গড়ে তোলাই এর লক্ষ্য। ডিপিআর তৈরির কাজ শুরু হলে প্রকল্প বাস্তবায়নের পথে এক ধাপ এগোবে কলকাতা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments