HomeTop Newsগঙ্গার বুকে ছুটবে ওয়াটার মেট্রো, কলকাতার যানজট কমাতে নতুন পরিকল্পনা

গঙ্গার বুকে ছুটবে ওয়াটার মেট্রো, কলকাতার যানজট কমাতে নতুন পরিকল্পনা

কলকাতার গণপরিবহণে নতুন সংযোজন হতে চলেছে ওয়াটার মেট্রো। গঙ্গার বুকে জলপথে যাত্রী পরিবহণের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের যানজট কমানোর পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে

দেবোপম সরকার : কলকাতার গণপরিবহণে নতুন সংযোজন হতে চলেছে ওয়াটার মেট্রো। গঙ্গার বুকে জলপথে যাত্রী পরিবহণের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের যানজট কমানোর পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আপাতত কলকাতার ১৬টি সম্ভাব্য জায়গায় এই পরিষেবা চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রিন্সেপ ঘাট, শোভাবাজার, বাগবাজার, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এবং হাওড়া স্টেশন জেটি রয়েছে সম্ভাব্য তালিকায়। রুট, টার্মিনাল ও যাত্রী পরিষেবা নিয়ে ডিপিআর তৈরির কাজও শুরু হয়েছে।

গুয়াহাটির মঞ্চে ভয়াবহ দুর্ঘটনা! ‘ধুরন্ধর’ খ্যাত র‍্যাপার রেবেলের মুখে ড্রোনের ধাক্কা, কেমন আছেন গায়িকা?

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর বক্তব্য, কলকাতায় গাড়ির সংখ্যা ও নিত্যযাত্রীর চাপ ক্রমশ বাড়ছে। ওয়াটার মেট্রো চালু হলে যাতায়াতের সময় কমবে, যানজটের চাপও অনেকটা সামলানো সম্ভব হবে। পাশাপাশি পরিবেশবান্ধব এই পরিবহণ ব্যবস্থা দূষণ কমাতেও সহায়ক হবে বলে তাঁর দাবি।

২০২১ সালে কোচিতে দেশের প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। কলকাতায় প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের গণপরিবহণে নতুন অধ্যায় খুলতে পারে। তবে পরিষেবা চালুর আগে পরিকল্পনা, পরিকাঠামো ও বাস্তবায়নের কাজ সম্পূর্ণ হওয়া জরুরি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments