HomeBig Breakingলাল ঝান্ডার ছায়ায় হারিয়েছিল শিল্পের স্বপ্ন, ৭৫ বছরে বাংলার অতীত মনে করালেন...

লাল ঝান্ডার ছায়ায় হারিয়েছিল শিল্পের স্বপ্ন, ৭৫ বছরে বাংলার অতীত মনে করালেন মোদি

যেখানে শিল্প আসার কথা ছিল, সেখানেই উঠেছিল লাল ঝান্ডা

ওয়েব ডেস্ক: খড়্গপুর আইআইটির ৭৫ বছরের গৌরবময় যাত্রাকে সামনে রেখে বাংলার শিল্পায়নের অতীত নিয়ে বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নিশানায় বামফ্রন্টের দীর্ঘ শাসনকাল এবং সেই সময়ের শিল্পবিরোধী রাজনৈতিক সংস্কৃতি। প্রধানমন্ত্রীর অভিযোগ, লাল ঝান্ডার দাপট ও শ্রমিক রাজনীতির নামে অস্থিরতা তৈরি করে একসময় বাংলার বুক থেকে শিল্পসংস্থাকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারই পরিণতিতে শিল্পের মানচিত্রে পিছিয়ে পড়ে একদা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ এই রাজ্য।

মোদি বলেন, খড়্গপুর আইআইটির ইতিহাস শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের কাহিনি নয়, স্বাধীন ভারতের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রযাত্রারও প্রতীক। অথচ যে বাংলার মেধা ও দক্ষ মানবসম্পদ দেশের সম্পদ হতে পারত, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সেই বাংলার শিল্পসম্ভাবনা বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের মতো সম্ভাবনাময় ক্ষেত্রেও অতীতে সুযোগ হারানোর প্রসঙ্গ তুলে তিনি বামেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন:

শুধু আনুগত্য নয়, গ্রহণযোগ্যতাও জরুরি, পুরভোটে প্রার্থী বাছাইয়ে স্ক্রিনিং কংগ্রেসের

প্রধানমন্ত্রীর বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গভীর। কারণ, বাংলায় শিল্পায়নের প্রশ্নটি দীর্ঘদিন ধরেই রাজনীতির অন্যতম বিতর্কিত বিষয়। একসময় যে রাজ্য ভারী শিল্প, ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, সেখানে পরবর্তী সময়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের সংকট বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে।

মোদি তাঁর বক্তব্যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রযুক্তি, গবেষণা এবং আধুনিক শিল্পের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরির উপর জোর দেন। তাঁর বার্তা, মেধা ও পরিকাঠামো থাকলেই হবে না, শিল্পের জন্য প্রয়োজন স্থিতিশীল নীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং রাজনৈতিক সদিচ্ছা। খড়্গপুরের মঞ্চ থেকে কার্যত সেই প্রশ্নেই বাংলার বাম-শাসনের ইতিহাসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments