HomeTop Newsবাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের! কোন কোন প্রকল্পে মিলল...

বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের! কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন?

বাংলার পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের ১০৫৫ কোটি, রাস্তা ও সেতু নির্মাণে বড় ঘোষণা গডকড়ীর

ওয়েব ডেস্ক : বাংলার রাস্তা ও সেতু উন্নয়নে মোট ১,০৫৫.৩৩ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী ১৯ নভেম্বর এই ঘোষণা করেন।

৬৭৯.৫৫ কোটি টাকা কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল (CRIF)-এর আওতায় রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ। ৩৭৫.৭৮ কোটি টাকা হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণে বরাদ্দ। এটি CRIF-এর ‘সেতু বন্ধন’ প্রকল্পের অন্তর্গত। মোট বরাদ্দ ১,০৫৫.৩৩ কোটি টাকা।

চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, ‘প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না…’

এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ উন্নত হবে। কমতে পারে যাতায়াতের সময়। পাশাপাশি পণ্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রেও সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু তৈরি হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments