ওয়েব ডেস্ক : ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীর নাচের জাদু যে এখনও অটুট, তা ফের একবার বুঝিয়ে দিলেন মহাগুরু। বলিউডের জনপ্রিয় ডান্সিং স্টার নোরা ফতেহির সঙ্গে তাঁর একটি নাচের দৃশ্য ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। ৭৬ বছর বয়সি মিঠুনের সঙ্গে ৪২ বছরের ছোট নোরার এই অনস্ক্রিন রসায়ন দর্শকদের নজর কেড়েছে।
সম্প্রতি রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ছবির ‘বিন্দাস’ গানের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই গানেই দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী ও নোরা ফতেহিকে। নোরার ঝাঁঝালো নাচের স্টেপের পাশাপাশি মিঠুনের অভিব্যক্তিও নজর কেড়েছে। গানের দৃশ্যে মিঠুনকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর সামনেই নিজের পরিচিত স্টাইল ও নাচের দক্ষতায় মঞ্চ মাতিয়েছেন নোরা। নাচের এক পর্যায়ে মিঠুনের হাত ধরতেও দেখা যায় তাঁকে। নোরার নাচ উপভোগ করার পাশাপাশি মিঠুনের এক্সপ্রেশনও এই দৃশ্যের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ভিডিওর বিভিন্ন অংশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কেউ নোরার নাচের প্রশংসা করছেন, আবার কেউ মিঠুনের সঙ্গে তাঁর জুটির বয়সের ব্যবধান নিয়ে আলোচনা করছেন। দুই তারকার মধ্যে প্রায় ৪২ বছরের বয়সের ফারাক থাকায় দৃশ্যটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন, এক ধাক্কায় ৫০ থানার আইসি পদে রদবদল রাজ্যে
রজনীকান্তের ‘জেলার ২’ ছবিতে গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। দীর্ঘ সময় পর রজনীকান্তের সঙ্গে ফের পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। ছবিতে রয়েছেন বিদ্যা বালন, এস জে সূর্য, রম্যা কৃষ্ণন-সহ একাধিক পরিচিত মুখ। মিঠুন ও নোরার এই নাচের দৃশ্য নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ মিঠুনের স্ক্রিন প্রেজেন্সের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এমন দৃশ্যের পরিকল্পনার পিছনে নির্মাতাদের ভাবনা কী ছিল।




