HomeBig Breaking'ইউপি করব, গুজরাত করব, কারও হিম্মত থাকলে আটকাক,' সটান দিলীপ ঘোষ

‘ইউপি করব, গুজরাত করব, কারও হিম্মত থাকলে আটকাক,’ সটান দিলীপ ঘোষ

যাঁর পোষাবে না, তাঁকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ রাজ্যের মন্ত্রীর

ওয়েব ডেস্ক: অপরাধ দমন করতে পশ্চিমবঙ্গে ‘এনকাউন্টার’ চলবে বলে জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। কোনও রাখঢাক না করেই তাঁর হুঙ্কার, দরকারে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বা গুজরাতের মতো হবে। যাঁর তাতে পোষাবে না, তিনি যেন বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শও দিয়েছেন রাজ্যের মন্ত্রী।

রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার ছ’মাস হয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রান্তে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। বিচারবিভাগের উপর আস্থা না রেখে কেন এই পথ, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বুধবার সেই প্রসঙ্গেই দিলীপ বলেন, প্রয়োজন হলে আরও অনেক কিছুই হবে, শুধু এনকাউন্টার কেন, বুলডোজারও চলছে। তাঁর দাবি, সমাজ ও রাজনীতির অপরাধীকরণ হয়ে গিয়েছে, তাকে ঠিক করতে আইন ও পুলিশ কাজ করছে।

আরও পড়ুন:

‘বিজেপির অন্দরেই এসআইআর-এর প্রয়োজন’

দিলীপের বক্তব্য, দেশ-বিদেশের নানা জায়গায় এনকাউন্টার হচ্ছে। যাঁদের কব্জির জোর নেই, তাঁরাই অপরাধীদের সঙ্গে সমঝোতা করেন। তাঁদের সরকার তা করবে না।

সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করছেন যে, বাংলার নিজস্ব সত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজ্য ধীরে ধীরে উত্তরপ্রদেশের পথে হাঁটছে। এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ইউপি হলে অসুবিধা কোথায়? যাঁর অসুবিধা, তিনি বাংলাদেশে চলে যান।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments