HomeBig Breakingপরিবেশ রক্ষায় পড়ুয়াদের বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর

পরিবেশ রক্ষায় পড়ুয়াদের বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : আলিপুরদুয়ারে লোকনাথপুর গার্লস হস্টেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি তাঁদের প্রতিদিন খাবারের গুণমান নিয়েও খোঁজ নিয়েছেন। তাঁদের কী কী খেতে দেওয়া হয়, তাঁদের যত্নের দিকেও নজর রেখেছেন। পাশাপাশি পড়ুয়াদের পরামর্শও দিয়েছেন।

আলিপুরদুয়ারে লোকনাথপুর গার্লস হস্টেল থেকে ভার্চুয়ালি একাধিক হোস্টেলের পড়ুয়াদের সঙ্গেও কথা বলেছেন তিনি। সেখান থেকেই পড়ুয়াদের পরিবেশ সচেতনতার দিকে নজর দিতে বলা হয়েছে। হস্টেলের প্রত্যেককে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

এসটি পড়ুয়ারা স্কলারশিপ পেয়েছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের খাবারের জন্য বরাদ্দ টাকা সম্পূর্ণ যেন ব্যবহার করা হয়, সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে। সরকার যে বরাদ্দ করা হয়েছে, সেইদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কোনও হস্টেল থেকে অভিযোগ এলে, সেখানে বিশেষ টিম পাঠানোর কথা বলা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, স্কুলে যাঁরা গান করে, তাঁদের জন্য বাদ্যযন্ত্রের বরাদ্দ করা হচ্ছে। ৩২৪ হস্টেলে সরকারি তরফে বাদ্যযন্ত্র, হারমোনিয়াম পাঠানোর নির্দেশ দেন শুভেন্দু। বৈঠক শেষে লোকনাথপুর গার্লস হস্টেল পরিদর্শন করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments