HomeScrollশেষ বলে কিস্তিমাত! ওমানভূমে পাকবধ করে এশিয়া সেরা ভারত

শেষ বলে কিস্তিমাত! ওমানভূমে পাকবধ করে এশিয়া সেরা ভারত

এই নিয়ে ৯ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ভারত

ওয়েব ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে বদলার ম্যাচে জয় পেল ভারত। নাটকীয় ফাইনাল জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। শেষ বল পর্যন্ত গড়িয়েছিল বাইশ গজের লড়াই। পাকিস্তানের করা ৩৩৭ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে একটা সময় ধুঁকছিল ভারত। তবে ওস্তাদের মতো শেষ বলে পাকিস্তানকে ‘চেকমেট’ করে বাড়ি পাঠাল ভারতের ছোটরা। এই নিয়ে নয় বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ভারত।

ইউকেন্ডের মেগা-ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। ওপেনার উসমান সেঞ্চুরি হাঁকান, আবদুল কাদির করেন ৮০ এবং অধিনায়ক ফারহান ইউসাফ ৬৩ রান করেন। শেষ ছয় ওভারে নিয়মিত উইকেট হারিয়ে রানের গতি কমতে কমতে পাকিস্তানের ইনিংস থামে ৩৩৭ রানে। ভারতের হয়ে কাব্য প্যাটেল ৪ ও চিগুরুপতি বেঙ্কট ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন:

বৈভবকে নিয়ে এ কী বলে দিলেন হরমনপ্রীত! আলোড়ন পড়ল ক্রিকেট বিশ্বে

জবাবে ব্যাট করতে নেমে ভারতের অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি ৮০ রান করেন। বীরেন্দ্র-পুত্র আর্যবীর শেহওয়াগ ৫৮ রান করে আউট হন। রাহুল-পুত্র অন্বয় দ্রাবিড় রানআউট হন। পাক পেসার আলি রাজা ও রিজওয়ানুল্লার শর্ট বলে ভারতীয় ব্যাটাররা বেশ বিপাকে পড়েন। একসময় ভারতের রান ছিল ৮ উইকেটে ২৫২।

জিততে ৫১ বলে দরকার ছিল ৮৬ রান। তখন হাল ধরেন ১৮ বছরের দুই কিশোর, মধ্যপ্রদেশের মানাল চৌহান ও গুজরাতের মোহিত উলভা। মানাল ৪৭ এবং মোহিত ২৬ বলে অপরাজিত ৪৯ রান করেন।  পাকিস্তানের পাঁচ রানের পেনাল্টিও ভারতের কাজে লাগে। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। শেষ বলে লাগে তিন রান। আহমেদ হুসেনের বলে লংঅফ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে জেতান মোহিত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments