HomeTop Newsনেপচুনের ওপারে লুকিয়ে জলের বিশাল ভান্ডার! নাসার গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

নেপচুনের ওপারে লুকিয়ে জলের বিশাল ভান্ডার! নাসার গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

পৃথিবীর জলের চেয়েও ভারী জল রয়েছে মহাকাশে! নাসার গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক : সৌরজগতের এমন এক প্রান্তে জলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যা এতদিন অনেকটাই রহস্যে ঢাকা ছিল। নেপচুনের কক্ষপথেরও বাইরে অবস্থিত কাইপার বেল্টে রয়েছে ‘ভারী অক্সিজেন’ সমৃদ্ধ জলের এক বিশাল ভান্ডার—এমনই ইঙ্গিত মিলেছে নাসার বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায়। এই আবিষ্কার সৌরজগতের জন্ম ও বিবর্তন সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করতে পারে।

নাসার জনসন স্পেস সেন্টারের গবেষক লিন্ডসে কেলার এবং তাঁর সহযোগীরা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার থেকে সংগ্রহ করা ১২টি অতি ক্ষুদ্র মহাজাগতিক ধূলিকণা পরীক্ষা করেন। উচ্চ-উচ্চতায় উড়তে সক্ষম নাসার বিমানের মাধ্যমে এই ধূলিকণাগুলি সংগ্রহ করা হয়েছিল।

নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে, কবে থেকে বৃষ্টিতে ভিজবে বাংলা?

ধূলিকণাগুলির আকার ছিল মাত্র ১০ থেকে ৩০ মাইক্রোমিটার। সেগুলির মধ্যে সূর্য থেকে আসা উচ্চশক্তির কণার বিকিরণে তৈরি বিশেষ চিহ্ন পাওয়া যায়। এই চিহ্নের ঘনত্ব সাধারণ গ্রহাণু বলয় থেকে আসা ধূলিকণার তুলনায় প্রায় ১০০ গুণ বেশি। গবেষকদের ধারণা, এগুলির উৎস কুইপার বেল্টের মতো দূরবর্তী অঞ্চল। সাধারণ জলের অণুতে অক্সিজেন-১৬ আইসোটোপের আধিক্য থাকে। কিন্তু এই গবেষণায় ধূলিকণার মধ্যে অক্সিজেন-১৭ ও অক্সিজেন-১৮-এর উপস্থিতির বিশেষ প্রমাণ মিলেছে। এই দুই আইসোটোপে নিউট্রনের সংখ্যা বেশি হওয়ায় এগুলিকে ভারী অক্সিজেন বলা হয়।

সৌরজগতের প্রাথমিক অবস্থায় জলের রাসায়নিক গঠন সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। কাইপার বেল্টের বরফ ও ধূলিকণা কীভাবে তৈরি হয়েছিল, তা বোঝার সুযোগ তৈরি হয়েছে। গবেষকদের ধারণা, শনি গ্রহ এবং ইউরেনাস ও নেপচুনের মতো বরফাচ্ছাদিত দৈত্যাকার গ্রহগুলি বাইরের অঞ্চলের এই জলভান্ডারকে ভিতরের সৌরজগতের উপাদান থেকে আলাদা রাখতে সাহায্য করেছিল। এই জলভান্ডার পৃথিবীর জলভান্ডার থেকে অনেকটাই পৃথক ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments