HomeTop Newsসহকর্মীর কানে কামড় দেওয়ার চেষ্টা! ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন বিজেপি বিধায়কের...

সহকর্মীর কানে কামড় দেওয়ার চেষ্টা! ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন বিজেপি বিধায়কের স্ত্রী?

কানে ‘আদুরে কামড়’ দেওয়ার চেষ্টা! বিজেপি বিধায়কের ভিডিও ঘিরে ওড়িশার রাজনীতিতে শোরগোল

ওয়েব ডেস্ক : ওড়িশার এক বিজেপি বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। পুরুষ সহকর্মীর কাঁধে মুখ ঘষে তাঁকে জড়িয়ে ধরা এবং কানে কামড় দেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে ওই ভিডিওতে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিধায়কের স্ত্রী দাবি করেছেন, গোটা ঘটনাটিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারসাজি।

গোটা ঘটনার সূত্রপাত গত ১৩ নভেম্বর। ওড়িশার মৎস্য ও প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী গোকুলানন্দ মল্লিক তিনটি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণে সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করছিলেন। সেই সময় তাঁর পিছনে দাঁড়িয়েছিলেন বিজেপি বিধায়ক-সহ কয়েকজন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিক বৈঠক চলাকালীন মনোরঞ্জন নামের ওই বিধায়ক একজন পুরুষ সহকর্মীর ঘাড়ে মুখ ঘষছেন এবং তার কানে কামড়ের ভঙ্গি করছেন।

 

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আমাদের সংস্থা। বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন বিধায়কের স্ত্রী মীনা সাহু। তাঁর দাবি, ভাইরাল ভিডিওটি আসল নয়, AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি একই সাংবাদিক বৈঠকের অন্য একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে সেটিকে আসল ফুটেজ বলে দাবি করেছেন। পাশাপাশি বিজেডি-র চিকিটি শাখার সমাজমাধ্যম দলের বিরুদ্ধে স্বামীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলেছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments