HomeTop Newsবিশাল অজগরই শিশুদের খেলার স্লাইড! ইন্দোনেশিয়ার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

বিশাল অজগরই শিশুদের খেলার স্লাইড! ইন্দোনেশিয়ার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

২০ ফুটের অজগরকে খেলনার মতো ব্যবহার! বিশাল সাপের পিঠে স্লাইড খেলায় মত্ত শিশুরা

ওয়েব ডেস্ক : ইন্দোনেশিয়ায় অবাক করা কাণ্ড! ২০ ফুটের বিশাল অজগরের পিঠকে স্লাইড বানিয়ে খেলছে শিশুরা! সেই ভয়ংকর দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণত বিশাল অজগর দেখলে ভয়েই পালিয়ে যান মানুষ। কিন্তু ইন্দোনেশিয়ায় একদল শিশুর কাণ্ড দেখে কার্যত হতবাক নেটিজেনরা।

ভিডিওতে তিনটি শিশুকে বিশাল অজগরের শরীরের উপর উঠতে দেখা গিয়েছে। কখনও সাপটির পিঠে বসছে তারা, আবার কখনও শরীর বেয়ে স্লাইডের মতো নেমে আসছে। আশপাশে কয়েকজন প্রাপ্তবয়স্ক মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু শিশুদের সরিয়ে নেওয়ার পরিবর্তে তাঁদের কয়েকজনকে মোবাইলে ভিডিও করতে দেখা যায়।

প্রাতঃভ্রমণের মাঝেই বিপত্তি! জ্ঞান হারিয়ে AIIMS -এ ভর্তি জগদীপ ধনকর

ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ আতঙ্ক প্রকাশ করেছেন। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ আবার দাবি করেছেন, সাপটি সম্ভবত মানুষের সংস্পর্শে অভ্যস্ত বা পোষ্য। তবে সাপটি আদতে পোষ্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments