HomeScroll‘ভোলেবাবা পার করেগা’, ভারত সেরা তারকেশ্বর

‘ভোলেবাবা পার করেগা’, ভারত সেরা তারকেশ্বর

কেন কেন্দ্রের তরফে এই পুরস্কার পেল তারকেশ্বর? জানলে গর্বিত হবেন

ওয়েব ডেস্ক: পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য জাতীয় স্তরে অনন্য নজির গড়ল হুগলি জেলার তারকেশ্বর শহর। কেন্দ্রের তরফে আজই সম্মান ও বিশেষ পুরস্কার পেল তারকেশ্বর পুরসভা। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করল পুরসভা।

সম্প্রতি শেষ হয়েছে শ্রাবণী মেলা। মেলা চলাকালীন লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলেও যেভাবে শহর ও মন্দির চত্বরকে আবর্জনামুক্ত রাখা হয়েছিল, তারই স্বীকৃতি এই জাতীয় পুরস্কার।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, মেলা প্রাঙ্গণ ও শহর পরিষ্কার রাখতে গোটা তারকেশ্বরকে ১০টি জোনে ভাগ করা হয়েছিল। ১৪ জন সুপারভাইজারের অধীনে মোট ১৮০ জন সাফাইকর্মী দিনরাত দুটি শিফটে কাজ করেছেন। বিশেষ নজর ছিল বাবা তারকেশ্বরের মন্দির চত্বর ও পবিত্র দুধপুকুরের দিকে।

আরও পড়ুন:

সুখবর! সুপারফাস্ট তকমা হারিয়ে কমছে ব্ল্যাক ডায়মন্ডের ভাড়া

মন্দিরে প্রতিটি শিফটে ৫০ থেকে ৬০ জন কর্মী মোতায়েন ছিলেন। তাঁরা অবিরাম প্লাস্টিকের ঘট, ফুল, বেলপাতা-সহ নানা বর্জ্য সাফ করে গিয়েছেন। মেলা চলাকালীন ও তার পরে মিলিয়ে শহর থেকে সরানো হয়েছে ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য। এর মধ্যে মেলার সময় জমা হওয়া ৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়েছিল বৈদ্যবাটির রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, তারকেশ্বরের এই সাফল্য আগামী দিনে রাজ্যের অন্য পুরসভাগুলির কাছেও বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments